ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির এক সপ্তাহ পরেও দুই শিক্ষকের সন্ধান মেলেনি, থানায় জিডি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ৩২৬ Time View

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির এক সপ্তাহ পার হলেও দুই শিক্ষকের সন্ধান মেলেনি। তাদের সলিল সমাধি হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকালে কোতোয়ালি থানায় নিখোঁজ শিক্ষক আজমল হোসেনের (৪৩) স্ত্রী আফরোজা আক্তার ও আলমগীর হোসেনের (৪০) স্ত্রী জোবাইদা জেসমিন পৃথক জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট নৌভ্রমণে গিয়ে সিঅ্যান্ডবি ঘাটের ৩ নম্বর জেটির কাছে শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেন ট্রলারডুবিতে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ধারণা করা হয়, তাদের সলিল সমাধি হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, আকস্মিক ট্রলারডুবি ও দুই শিক্ষকের নিখোঁজের ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। আমরা সর্বদা সতর্ক ও তৎপর আছি। কোনও সন্ধান পেলেই তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে গত ২৯ আগস্ট উদ্ধার অভিযান সমাপ্ত করেছে স্থানীয় প্রশাসন। তবে ট্রলার নিয়ে এখনও দুই শিক্ষককে পদ্মায় খুঁজছেন স্বজন ও সহকর্মীরা।

আজমল হোসেন ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের সিনিয়র সহকারী শিক্ষক এবং আলমগীর হোসেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির এক সপ্তাহ পরেও দুই শিক্ষকের সন্ধান মেলেনি, থানায় জিডি

Update Time : ০৭:৫১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১