ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে পালিত হলো বর্ণিল ঘুড়ি উৎসব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • ২৫৫ Time View

ফরিদপুরের ধলার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে আজ বিকালে শুরু হয় মনোজ্ঞ ও বর্ণিল ঘুড়ি উৎসব। ‘চলো হারাই শৈশবে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের ফেইসবুক পেইজ ‘ফরিদপুর সিটি’। এ উৎসবে শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার-আকৃতি ও রঙ বেঙ-এর ঘুড়ি নিয়ে অংশ নেন।

উল্লেখযোগ্য আকৃতির ঘুড়ির মধ্যে ছিল জাতীয় পতাকা, মাছ, ঈগল, লেজযুক্ত ঘুড়ি, লেজ ছাড়া ঘুড়ি প্রভৃতি। এছাড়া উড়ানো হয় ছোট-বড় বিভিন্ন আকৃতির ফানুস। সন্ধ্যার পরে রংবেরঙের ফানুসে পুরো আকাশ রঙিন হয়ে যায়। পাশাপাশি চলে রংবেরঙের আতশবাজি। ঘুড়ি, ফানুস এবং আতশবাজির সামগ্রিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মাঝে তৈরি করে এক মনোরম আনন্দঘন পরিবেশ। ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের মুখর উপস্থিতিতে পদ্মার চর পরিণত হয় উৎসবের জনসমুদ্রে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কামরুল আহসান তালুকদার পি এ এ, জেলা প্রশাসক, ফরিদপুর, জনাব মোঃ শাহজাহান পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর , জনাব অমিতাভ বোস, মেয়র, ফরিদপুর পৌরসভা। পুলিশ সুপার মহোদয়কে ফরিদপুর সিটি অর্গানাইজেশন গ্রুপের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে পালিত হলো বর্ণিল ঘুড়ি উৎসব

Update Time : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২