ফরিদপুরে একতা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শহরের গুহলক্ষিপুর এলাকার কান্দুর মোড়ে দুঃস্থ ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখশানা আহমেদ মেহেবী।

তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা যুব মহিলা লীগের যুগ্ন- আহবায়ক কাকলী দাস, যুগ্ন- আহবায়ক রুমানা খান, আহবয়ক কমিটির সদস্য তাহমিনা রনি,কহিনুর আক্তার,নাজনীন আক্তার ,আসমা আক্তার, র্মোশেদা বেগম ও শিক্ষাবিদ সাবিনা লুচি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাস্পে চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল হুদা। ক্যাম্পটি জনস্বাস্থ্য ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালিটি ল্যাব এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।
মাহবুব পিয়াল 




















