ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ওপুরস্কার বিতরন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ Time View

মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হলে ২১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ২১শে ফেব্রুয়ারি গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমাদের মাতৃভাষার প্রতি যথাযথ মর্যাদা ও গুরুত্ব বাড়াতে হবে। দিনে দিনে মাতৃভাষার প্রতি নতুন প্রজন্ম গুরুত্ব কমিয়ে দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে হবে। আমরা অনেকেই ভুলে যায় দেশকে ভালোবাসতে হবে। আমাদের এদেশের মানুষ মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, এদেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। আমাদের মনে রাখতে হবে তারা এদেশকে যতোটা ভালোবাসেছে। আমাদেরকেও সেভাবে ভালোবাসতে হবে প্রিয় মাতৃভুমিকে।
ফরিদপুরের জেলা প্রশাসক সভাপতি মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহরাব হোসেন, ফরিদপুর সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, জেলা কালচারাল অফিসার মোঃ সাইফুল ইসলাম মিলন বক্তব্য রাখেন।পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মাঝে অনুষ্টিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেপুরস্কার বিতরন করা হয়।
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯’টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রভাত পেরী বের করা হয়।

Tag :

ফরিদপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ওপুরস্কার বিতরন

Update Time : ১২:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬