ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যুবলীগ নেতার হাত থেকে বাঁচতে নিরীহ ভুক্তভুগি মানুষের মানববন্ধন ও বিক্ষোভ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ১৭১ Time View

মাহবুব পিয়াল , ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে জেলা যুবলীগ নেতা এ্যডভোকেট  স্বপন কুমার পাল নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে  ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পাচ্চর গ্রামে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পলাশ মোল্লা, দেলোয়ার মোল্লা, সাইফুল বিশ্বাস, জালাল মোল্লা, জাহিদ শেখ সহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত ছিলেন ।

মানববন্ধন চলাকালে গ্রাম বাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা এ্যডভোকেট স্বপন কুমার পাল এলাকার নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। একই সাথে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ সহ এলাকার মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন দীর্ঘদিন যাবৎ। বর্তমান স্বৈরাচার সরকারের পতন হলেও তার দাপট এখনো কমেনি এ্যডভোকেট  স্বপন কুমার পালের ।  উল্টো তিনি এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছেন। তার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা  কামনা করেছেন এলাকার নিরীহ ভুক্তভুগি মানুষ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে যুবলীগ নেতার হাত থেকে বাঁচতে নিরীহ ভুক্তভুগি মানুষের মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪