ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে শুরু হতে যাচ্ছে জসিম পল্লীমেলা-২০২২

আগামী ১৫ মে জেলার অম্বিকাপুর গ্রামের জসিম উদ্যানে ‘জসিম পল্লীমেলা’ শুরু হতে যাচ্ছে।
জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন যৌথভাবে ১৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।
রোববার বিকেল সাড়ে ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক(সাধারণ) দীপক কুমার রায় বাসসকে জানান, ঐতিহ্যবাহী এই মেলা যথাযথভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয়া হয়েছে।
মেলায় হস্তশিল্প, গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র, ঐতিহ্যবাহী ও কৃষি উপকরণ প্রদর্শনের লক্ষ্যে মোট ১৬১টি স্টল স্থাপন করা হয়েছে।
কুমার নদীর তীরে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পল্লীগীতি, জারি, কবি গান, আবৃত্তি, ঐতিহ্যবাহী নৃত্য ও লোকগানের পরিবেশন করা হবে।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে শুরু হতে যাচ্ছে জসিম পল্লীমেলা-২০২২

Update Time : ০৭:৫২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২