ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ফরিদপুরে ৩২৩ দিন পর খুলে দেওয়া হলো সরকারি গণগ্রন্থাগার

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৪০১ Time View

মহামারী করোনা জনিত কারনে ৩২৩ দিন পর ফরিদপুরে খুলে দেওয়া হলো সরকারি গণগ্রন্থাগার। আজ বৃহস্পতিবার থেকে আবার খুলে দেওয়া হয়েছে গণগ্রন্থাগারের দরজা।

ফরিদপুরের সরকারি এ গণগ্রন্থাগারটি শহরের কমলাপুর এলাকায় ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত। এটির নাম ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগার। এই গ্রন্থাগার প্রাঙ্গনে আগামিকাল শুক্রবার জাতীয়  গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উড়ানো হবে বেলুন ও ফেস্টুন।

ময়েজ উদ্দিন সরকারি গণগ্রন্থাগার এর সহকারি লাইব্রেরিয়ান সাজু আহম্মেদ বলেন, করোনা জনিত কারনে গতবছর ১৮ মার্চ অনির্দিষ্ট কালের জন্য এ গণগ্রন্থাগারটিসহ দেশের সকল সরকারি গণগ্রন্থাগার বন্ধ ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার চালু করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে গণগ্রন্থাগারটি খুলে দেওয়া হয়েছে।

গতকাল বিকেলে সরেজমিনে ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থগারে গিয়ে দেখা যায় গ্রন্থাগারটিতে পাঠকদের পাঠদানের পরিবেশ তৈরির জন্য ঝাড়ু ও মোছার কাজ চলছে। মোছা ও পরিস্কার করা হচ্ছে টেবিল, চেয়ার ও বই। এ কাজে নিয়োজিত রয়েছেন ওই গ্রন্থাগারের কর্মচারীরা।

এ গ্রন্থগারটি শনি থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফরিদপুরে ৩২৩ দিন পর খুলে দেওয়া হলো সরকারি গণগ্রন্থাগার

Update Time : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১