ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে ৬ টি আগ্নেয়াস্ত্র, ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৩:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুর তল্লাসি চালিয়ে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়ফরিদপুর আর্মি ক্যাম্পে প্রেস বিফিং এ সব তথ্য জানান ১৫ আরই ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন‌ ।

প্রেস বিফিং এ জানানো হয়, ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ এর নেতৃত্বে শনিবার জেলার সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের পাশে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পুকুরে বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার হয়।
প্রেস বিফিং এ জানানো হয় নাশকতার উদ্দেশ্যে সংরক্ষণ করে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি সরানো হয়। পুকুরে অধিক পানি থাকায় পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় জাল টেনে পুকুর থেকে ৪টি প্যাকেট ও বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে ৪ টি বিদেশী পিস্তল, ২ টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬ টি পিস্তলের গুলি, ২ টি কার্তুজ, ১শ’ টি বিভিন্ন আকারের ধারালো অস্ত্র, ৮ টি চাইনিজ কুড়াল, শরকির ধারালো অংশ রয়েছে। নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে ৬ টি আগ্নেয়াস্ত্র, ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

Update Time : ০৩:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬