ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৩০ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন কে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
এর আগে সোমবার সন্ধ্যার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মসজিদ বাড়ি সড়কের নূরজাহান টাওয়ারের ফ্লাট থেকে মো: ফারুক হোসেনের সাথে যুব মহিলালীগের সদস্য নাসরিন আক্তারকে আটক করে পুলিশ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফারুক হোসেন আগে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ছিলেন। তিনি শহরের হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা মৃত মো. জাহিদ হোসেনের ছেলে। এছাড়া জেলা যুব মহিলা লীগের আহবায়ক কমিটির সদস্য নাসরিন আক্তার শহরের রেলকলোনী এলাকার শ্রমিক নেতা প্রয়াত ফিরোজ শেখের মেয়ে।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচী সফল করার জন্য ফরিদপুরে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো:ফারুক হোসেন। পুলিশ সুপার জানান,ফরিদপুরে ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন।
তিনি আরো জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে কোতয়ালী থানায় ৪টি এবং ডিএমপি, ঢাকাতে ২টি মামলা রয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে কোতয়ালী থানার উপপরিদর্শক আতিকুর রহমান বাদি হয়ে আরো একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটককৃত দুই জনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

Update Time : ০২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫