ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদুপরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে ১২০ কিমি গতিতে মাওয়ার প্রান্তে ছেড়ে গেল পরীক্ষামূলক ট্রেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫০ Time View
ফরিদুপরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মাওয়ার প্রান্তে ছেড়ে গেল পরীক্ষামূলক ট্রেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন পদ্মা সেতুর ওপর দিয়ে চারবার যাতায়াত করবে। ট্রেনটি ছুটবে ৬০ থেকে পর্যায়েক্রমে ১২০ কিমি গতিতে। সংবাদ পেয়ে ট্রেন লাইনের আশপাশের সাধারণ মানুষ ভিড় জমিয়েছে।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার সময় আনুষ্ঠানিকভাবে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসে প্রথম পরীক্ষামূলক ট্রেন।
সেদিন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারই ধারাবাহিকতায় শুক্র ও শনিবার দুদিন চারবার করে মোট আটবার ট্রেনটি ট্রায়াল রান করবে। পরীক্ষামূলক ট্রেনযাত্রায় সব কিছু পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী ও রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয় পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। আবার সেই ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময় মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ৮০ কিলোমিটার বেগে ট্রেনটি চালানো হয়। এর পর সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। আবার মাওয়া থেকে বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গা উদ্দেশে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়। পর পর দুদিন এভাবে চালানো হবে।
Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

ফরিদুপরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে ১২০ কিমি গতিতে মাওয়ার প্রান্তে ছেড়ে গেল পরীক্ষামূলক ট্রেন

Update Time : ১০:৩১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩