ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে বেশ অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • ৫১১ Time View

যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের ভ্যাকসিনের অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছেন, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে ধারণার চেয়ে বেশি অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মনসেফ স্লাওই মঙ্গলবার ভ্যাকসিনের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন। সর্বশেষ তথ্যে দেখা গেছে ছয় জন এই পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত। তবে এই তথ্য সত্যিকার সংখ্যার চেয়ে কম।

ড. মনসেফ বলেন, গতকাল পর্যন্ত তথ্যের ধারাবাহিকতা অন্যান্য ভাকসিনের তুলনায় আমাদের প্রত্যাশার চেয়ে বেশি।

এই উপদেষ্টা জানান, ভ্যাকসিন উৎপাদক ও ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ চরম অ্যালার্জিক মানুষের ওপর এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত রাখার বিষয়ে আলোচনা চলছে। এসব অ্যালার্জিক মানুষের মধ্যে রয়েছেন যারা নিয়মিত অ্যালার্জিবিরোধী ওষুধ এপিপেন গ্রহণ করছেন।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর এক কর্মকর্তা বলেছিলেন, ফাইজারের ভ্যাকসিন গ্রহণের পর কেন কয়কজন মানুষ গুরুতর অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংস্থাটির অ্যালার্জি, অ্যাজমা ও এয়ারওয়ে বায়োলজি শাখার প্রধান আলকিস টগিয়াস সিএনবিসিকে বলেছিলেন, গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়ার ইতিহাস রয়েছে এমন কয়েকশ’ মানুষ এই গবেষণার আওতায় থাকবেন।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে বেশ অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে

Update Time : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০