ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

ফাইভজির পরীক্ষামূলক যাত্রা টেলিটকের

জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস ১২ ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে ফাইভজি নেটওয়ার্কে প্রবেশ করবে টেলিটক।

এ দিন রাজধানীর ৬টি টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) দিয়ে এ নেটওয়ার্ক চালানোর পরীক্ষা শুরু করবে সরকারি অপারেটরটি।

তবে এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকছে না। টেলিটকের কিছু নিজস্ব সংযোগ এবং সরকারি দপ্তরে এ সংযোগ ব্যবহার হবে।

শনিবার রাজধানীর গুলশানে বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ ভবনে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে এক কর্মশালায় এ তথ্য জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।

সাহাব উদ্দিন বলেন, ১২ ডিসেম্বর ফাইভজির ট্রায়ালের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এদিন রাজধানীর ৬টি টাওয়ারের মাধ্যমে এ নেটওয়ার্কের পরীক্ষা শুরু হবে।

ফাইভজি প্রযুক্তি এবং টেলিটকের প্রস্তুতি নিয়ে আয়োজিত এ কর্মশালায় টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দেসহ সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা অংশ নেন।

এতে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন টেলিটকের কোম্পানি সচিব তারঘীবুল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) রেজাউল করিম রিজভী।

প্রবন্ধে টেলিটকের চলমান কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা এবং ফাইভজি প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এতে আরও বক্তব্য রাখেন টেলিটকের মহাবব্যস্থাপক (সেলস অ্যান্ড ডিসট্রিবিউশন) প্রকৌশলী এসকে ওয়াহিদুজ্জামান ।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

ফাইভজির পরীক্ষামূলক যাত্রা টেলিটকের

Update Time : ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১