ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ফেব্রুয়ারিতে আসবে ভ্যাকসিন,স্বাস্থ্য সচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • ৪১৪ Time View

১ ডিসেম্বর, মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় এই তথ্য  জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশে করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। এছাড়াও করোনার দ্বিতীয় আঘাত প্রতিরোধে দেশের হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় আবদুল মান্নান আরো বলেন, সম্মুখযোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীরাও করোনার ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব চিকিৎসক মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি।

এদিকে আগামী ৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূল হবে বলে বিশ্ব এইডস দিবসের আলোচনায় আশা প্রকাশ করেন স্বাস্থ্য সচিব।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩১ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৬ হাজার ৬৭৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯৩ জন। এ পর্যন্ত শনাক্ত হলেন ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন। আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ফেব্রুয়ারিতে আসবে ভ্যাকসিন,স্বাস্থ্য সচিব

Update Time : ১২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০