ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ফ্রান্সকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের নতুন আসরে শুভসূচনা করল ইতালি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫১ Time View

খেলা শুরু হতেই ইতালির জালে বল! প্যারিসের গ্যালারিতে তখন সমর্থকদের উল্লাস। তবে শুরুর পরই যেন খেই হারিয়ে ফেলল ফ্রান্স। আর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশন্স লিগের নতুন আসরে শুভসূচনা করল ইতালি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে পিএসজির ঘরের মাঠে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।

বাহলি বারকোলার গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ফেদেরিকো দিমারকো। বিরতির পর ইতালির বাকি দুটি গোল করেন দাভিদে ফ্রাত্তেসি ও জিয়াকোমো রাসপাদোরি।

২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জিতল ইতালি। মাঝে দুই দলের তিন ম্যাচের সবগুলো তারা হেরেছিল। আর ফ্রান্সের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ইতালি জিতল ৭০ বছর পর, সবশেষ জিতেছিল ১৯৫৪ সালে, প্রীতি ম্যাচে একই ব্যবধানে।

২০২২ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনো ম্যাচে তিন গোল হজম করল ফ্রান্স। নেশন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুরুটা ভীষণ বাজে হলো ২০২০-২১ আসরের চ্যাম্পিয়নদের।

পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ফ্রান্সের সবচেয়ে বড় তারকা, রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ম্যাচে ৫৪ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। অন্যদিকে, ইতালির ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল, যার তিনটি সফল।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফ্রান্সকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের নতুন আসরে শুভসূচনা করল ইতালি

Update Time : ০৩:২৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪