ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কোভিড ‘পজিটিভ’, আইসোলেসনে যাচ্ছেন ইউরোপীয় নেতারা

ফরাসি প্রেসিডেন্টের দেহে কোভিডের উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে এলিসি প্যালেস। কর্মকর্তারা বলছেন,ম্যাক্রোঁ সাতদিন সেলফ-আইসোলেশনে থেকেই দেশের কাজ চালাবেন।

বিবিসি জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সম্প্রতি কয়েক দিনে ইইউ সম্মেলনসহ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন।

আর তাই এখন তার কোভিড সংক্রমণ ধরা পড়ার খবর পাওয়ার পর স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশের নেতারা বলেছেন, তারা সেলফ-আইসোলেশনে যাবেন।

গত মঙ্গলবার ফরাসি মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।এর আগে সোমবার তিনি ইন্টারগভমেন্টাল গ্রুপের (ওইসিডি) সদস্যদের সঙ্গে বৈঠক করেন। আর গত সপ্তাহে ব্রাসেলসে প্রায় প্রতিটি ইউরোপীয় নেতার সঙ্গেই ইইউ সম্মেলনে অংশ নিয়েছিলেন ম্যাক্রোঁ।

ওদিকে, পর্তুগিজের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্টা এরই মধ্যে সরকারি সফর বাতিল করে আইসোলেশনে গেছেন এবং কোভিড পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন। গত বুধবার প্যারিসে এক মধ্যাহ্নভোজনে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ছিলেন কোস্টা।

ম্যাক্রোঁর সংস্পর্শে আসার পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ার বেটেলও সেলফ-আইসেলনে যাচ্ছেন।বেটেল এক বিবৃতিতে ম্যাক্রোঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ম্যাক্রোঁ গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের প্রধানদের দুইদিনের সম্মেলনেও যোগ দিয়েছিলেন। শুক্রবার ওই সম্মেলন শেষ হয়।

এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেরেও উঠেছেন তাঁরা। এবার করোনায় আক্রান্ত হওয়ার তালিকায় যুক্ত হলেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ এ সপ্তাহের শুরুতে শিথিল করে ফ্রান্স। যদিও দেশটিতে করোনা সংক্রমণের উচ্চহার রয়েছে। করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে রাত আটটার পর থেকে কারফিউ জারি রয়েছে। বন্ধ রয়েছে রেস্তোরাঁ, ক্যাফে, থিয়েটার ও সিনেমা হল।

ফ্রান্সের সরকারি তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে ৫৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দেশটিতে নতুন করে ১৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। বড়দিনের ছুটির আগে মানুষ আরও বেশি কেনাকাটা ও ভ্রমণ করছে বলে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কোভিড ‘পজিটিভ’, আইসোলেসনে যাচ্ছেন ইউরোপীয় নেতারা

Update Time : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০