ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পৌনে ৪ কো‌টি টাকা টোল আদায়

ঈদযাত্রায় এ বছর বঙ্গবন্ধু সেতু দি‌য়ে স‌র্বোচ্চ সংখ‌্যক প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। ফ‌লে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৭০৮টি। এর বিপরী‌তে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সেতু‌তে সর্বোচ্চ টোল আদা‌য়ের হার।

এর আগে ২০২৩ সা‌লে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপ‌রীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টার পর থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি প‌রিবহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এর ম‌ধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হ‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ৩৩ হাজার ২৫‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং প‌শ্চিম টোলপ্লাজা পার হ‌য়ে  ঢাকায় গি‌য়ে‌ছে ২০ হাজার ৬৮৩‌টি পরিবহন। এতে প‌শ্চিম‌ টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

সেতু‌তে ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হ‌য়ে‌ছে ১২ হাজার ৮৭১টি, ট্রাক ১০ হাজার ৭৬০‌টি, ছোট-বড় প‌রিবহন ১৯ হাজার ৮৭২‌টি এবং মোটরসাইকেল পার হ‌য়ে‌ছে ১০ হাজার ১০৫‌টি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ঈদযাত্রার আরেও দুইদিন সেতু‌তে টোল আদায় হ‌বে।

Tag :
জনপ্রিয়

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি

বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পৌনে ৪ কো‌টি টাকা টোল আদায়

Update Time : ১২:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪