ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ৫ হাজার ২২৭টি মোটরসাইকেল

এবারের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অনেক বেশি মানুষ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছে। বেড়েছে অন্যান্য যানবাহনের চাপও। তবে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ মহাসড়কে খুব একটা যানজট দেখা যায়নি।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৫ হাজার ২২৭টি, যা পারাপার হওয়া মোট যানবাহনের ১৫ দশমিক ৪৯।

টোলসংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার রাত থেকে আজ (শুক্রবার) আরও বেশি মোটরসাইকেল পারাপার হচ্ছে। মোটরসাইকেলের টোল আদায়ের জন্য পূর্ব প্রান্তে (টাঙ্গাইলের দিকে) দুটি পৃথক লেন করা হয়েছে।

Tag :

Update Time : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২