ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল এক নজরে বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বদলে যেতে পারে ফেসবুকের নাম

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি তাদের নাম পরিবর্তনের কথা ভাবছে। এমন এক তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দ্য ভার্জের বরাতে রয়টার্স জানায়, ‘মেটাভার্স’ নির্মাণ চেষ্টার অংশ হিসেবে রিব্রান্ডিংয়ের জন্য এই পরিকল্পনা করেছে ফেসবুক।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের বার্ষিক কানেক্ট সম্মেলনে মার্ক জাকারবার্গ এই নাম পরিবর্তনের পরিকল্পনার ব্যাপারে আলোচনা করেছেন। ফেসবুক কর্তৃপক্ষ শিগগিরই এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ করবে।

জানা যায়, মেটাভার্স হলো এক ধরণের ভার্চুয়াল জগৎ। সেখানে ব্যবহারকারীরা যার যার চেহারার সঙ্গে মিল রেখে অ্যাভাটার তৈরি করতে পারবেন। তারাই অ্যাভাটারগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। তারা নিজের ঘরে হাঁটলে, ভার্চুয়াল জগতের অ্যাভাটারও হাঁটবে। হাত নেড়ে কথা বললে, অ্যাভাটারও তাই করবে।

অর্থাৎ, মেটাভার্স হচ্ছে এমন একটা অনলাইন জগৎ, যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেমিং, অফিসের কাজ এবং যোগাযোগের সবকিছুই করার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারী। ফেসবুক এরই মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটিতে প্রচুর বিনিয়োগ করেছে। তৈরি করেছে অকুলাস ভিআর হেডসেট। কাজ করছে ‘এআর গ্লাসেস’ ও ‘রিস্টব্যান্ড’ প্রযুক্তি নিয়েও।

Tag :

ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

বদলে যেতে পারে ফেসবুকের নাম

Update Time : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১