ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

বন্দরনগরী মারিউপোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা

ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সর্বশেষ দৈনিক মূল্যায়নে জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মধ্যে ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার কোন বড় অগ্রগতি অর্জন করতে পারেনি বলে আইএসডব্লিউ’র বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে।

আইএসডব্লিউ বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণে মারিউপোল শহরটি `সম্পূর্ণ ধ্বংস’ হতে পারে এবং আবাসিক এলাকাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার ফলে শহরটি আত্মসমর্পণ বা শেষপর্যন্ত দখল করা হতে পারে।

মার্কিন এই থিংক ট্যাংকটি আরও বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাজধানী কিয়েভের আশপাশে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খারকিভ অঞ্চলে রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে মনে হচ্ছে। এছাড়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং শুধুমাত্র গত বুধবারই ১০টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম ২০ দিনে রাশিয়া হয়তো নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো ভাণ্ডার শেষ করে ফেলেছে। এছাড়া সিরীয় যোদ্ধাদের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি আলোচনায় আসার পর মস্কোর নিচু মনোবলের দিকটি সামনে চলে এসেছে।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

বন্দরনগরী মারিউপোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা

Update Time : ০৫:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২