ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজে ১৪ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৩৩৬ Time View

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ১৪ জন। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিল। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ রোগী। যাদের মধ্যে ৯ জন পজিটিভ ছিল।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৯ জন পজিটিভ ছিল। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩২৭ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৯০ জনের নমূনা পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৪৩.১৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল ৬ হাজার ৪৫১ জন। এদের মধ্যে ২ হাজার ৪ জনের ছিল পজিটিভ।

ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ৯৯৩ জন। এদের মধ্যে পজিটিভ ছিল ১ হাজার ৫৬৪ জন। ১ হাজার ১৩১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিল ৩২৬ জনের।

Tag :
জনপ্রিয়

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজে ১৪ মৃত্যু

Update Time : ০৭:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১