ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শের ই বাংলা মেডিকেলে আরও ১০ মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়।

ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। যাদের মধ্যে ১৯ জন করোনা পজিটিভ। একই সময়ে ২৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত শনিবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩৭.৭৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ছয় হাজার ৮১৯ রোগী। এদের মধ্যে দুই হাজার ১১১ জনের করোনা পজিটিভ ছিল। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৩৭৮ জন।

এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৭১৫ জন। এক হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৬১ জন।

Tag :
জনপ্রিয়

বরিশাল শের ই বাংলা মেডিকেলে আরও ১০ মৃত্যু

Update Time : ০৪:৪৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১