ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি

মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হককে। ‘ভুবনেশ্বরের জল-হাওয়ায় বেড়ে ওঠা কোমলহৃদয়’ এই গুণী মানুষের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য ভবনে শুক্রবার সন্ধায় আলোচনা সভা, কবিতা পাঠের  আয়োজন করা হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা কবি শেখ শামসুল হকের স্মৃতিচারণ করে তাঁর জীবন ও বর্ণাঢ্য সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন।

স্মরন সভায় বক্তরা কবি শেখ শামসুল হকের সাহিত্যি চর্চার অবদানকে স্মরণীয় করে রাখতে একটি জোরালো দাবি উত্থাপন করেন। তাঁরা বলেন, শেখ শামসুল হকের মতো একজন নিভৃতচারী ও খ্যাতিমান কবি কে তাঁর অবদানের জন্য বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননা দেওয়া উচিত। এ সময় তাঁর জীবনের সাথে জড়িয়ে থাকা বহু স্মৃতিবিজড়িত মুহূর্ত ও অতীতের নানা কথা আবেগঘন পরিবেশে তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে ‘অনুপ্রাস জাতীয় কবি সংগঠন সহ বিভিন্ন সাহিত্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের তালিকায় ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক এম এ সামাদ,দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার, কবি ও প্রকৌশলী ফরিদউজ্জামান, ডা. মো. ইমানুল হক আজাদ, কবি হাসনাইন সাজ্জাদী, কবি ও গীতিকার অনিমেষ বড়াল, কবি ও গীতিকার ইউনুস ফার্সি সিনিয়র সাংবাদিক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন ,কবি রীনা তালুকদার,লোক গবেষক খলিলউল্লাহ দিল দারাজ, ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: খবিরুল ইসলাম এবং দৈনিক সমকালের প্রতিবেদক হাসানুজ্জামান।

স্মরণসভার দ্বিতীয় পর্বে কবি শেখ শামসুল হকের স্মরণে তাঁর রচিত কবিতা থেকে আবৃত্তি করেন দেশের লব্ধপ্রতিষ্ঠিত কবি ও বাচিক শিল্পীরা। কবিতা পাঠ করেন কবি আফিয়া রুবি, কবি মুহাম্মদ মনিরুজ্জামান, কবি জেসমিন দীপা, কবি কবীর হুমায়ুন, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি শেখ নজরুল ইসলাম, কবি রুনা লায়লা, কবি ও অধ্যাপক ড. মোস্তফা দুলাল, কবি এইচ এম শাখাওয়াত হোসেন, কবি নাজমুন নাহার পারভীন (নাজ), কবি নীপা চৌধুরী, কবি জেনুন্নেছা মীনা, কবি কাজী হেমায়েত হোসেন, কবি মামুনুল ইসলাম, কবি ইসমত আরা এবং কবি নিয়াজ রায়হান সাগর।

এছাড়াও ভারত থেকে আগত বাচিক শিল্পী কবি ও সাংবাদিক আব্দুল কাইউম, অধ্যাপক জেসমিন বন্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, জারিফ জাওয়াদ ওহী এবং ওয়াজিহা আহনাফ শ্বেতা তাঁদের চমৎকার বাচিক শিল্প ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি ফরিদপুরের স্থানীয় সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি

Update Time : ০৮:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬