ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

বলিউড বাদশাহ শাহরুখ খান হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ২৫৩ Time View

বলিউড বাদশাহ শাহরুখ খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।

বলিউডের কিং খানের খবরে উদ্বিগ্ন ভক্তরা। আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। অভিনেতার কথা মাথায় রেখে পুলিশের কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন কিং খান। সেখানে অসুস্থবোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দরাবাদ। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।

কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

আনন্দবাজার জানিয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরমে বাদশা খান অসুস্থবোধ করেন। গরম হাওয়া আর শরীরে পানির পরিমাণ কমে আসায় দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়।

আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের।

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বলিউড বাদশাহ শাহরুখ খান হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

Update Time : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪