ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৪৩১ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে অধরা জয়টা উঁকি দিয়েছিল বাংলাদেশের দুয়ারে। কিন্তু দু’বার জয়ের জাগিয়ে তোলা সম্ভাবনা দুটো ক্যাচ মিস করে হাতছাড়া করেছেন মুশফিকুর রহিমরা। মঙ্গলবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাই বাংলাদেশের মেনে নিতে হয়েছে ৫ উইকেটের হার। এক ম্যাচ থাকতে হারতে হয়েছে সিরিজ।

নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। তামিম-মুশফিকের ব্যাটটা আরেকটু চওড়া হলে রানও কিছু বেশি হতে পারতো। কিন্তু শুরুর ৫৩ রানে কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে মুস্তাফিজুর রহমান-শেখ মাহেদি বুঝিয়ে দেন, রানটা লড়াইয়ের জন্য কম না।

কিন্তু চতুর্থ উইকেটে ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম ১১৩ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আসেন। জমে যাওয়া ওই জুটি ভাঙেন তামিম। তার দারুণ এক থ্রোতে ৭২ করে রান আউটে কাটা পড়েন কনওয়ে। এরপর মুশফিক ও শেখ মাহেদি হাতে এসে পড়া দুটো ক্যাচ। কিন্তু দুটো সুযোগই ফেলে দেন তারা। ওই ক্যাচের সঙ্গে ম্যাচটাও হাতের মুঠো থেকে বেরিয়ে যায় রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

শেষ পর্যন্ত জীবন পাওয়া ল্যাথাম ১১০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন। তার সঙ্গে জেমস নিশাম খেলেন ৩০ রানের দারুণ এক ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও মাহেদি দুটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশ দলের হয়ে অধিনায়ক তামিম ইকবাল ৭৮ রানের ইনিংস খেলেন। এছাড়া মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। তিনে নেমে সৌম্য সরকার ৩২ এবং পরে মুশফিকুর রহিম খেলেন ৩৪ রানের ইনিংস। কিউইদের হয়ে দুটি উইকেট নেন মিশেল সাটনার। এছাড়া একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং জেমিনসন।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

বাংলাদেশর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হার

Update Time : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১