ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশের কাছে বিক্রি করার কথা ভাবছে আদানি গ্রুপ

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা প্ল্যান্টে বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রি করার কথা ভাবছে আদানি গ্রুপ। আর এ ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ শ্রীলঙ্কা। তবে এজন্য আদানিকে বাংলাদেশের সম্মতি নিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন।

জানা গেছে, আদানি পাওয়ারের ঝাড়খণ্ড প্ল্যান্ট বাংলাদেশের জন্য একটি বিশেষায়িত প্রকল্প। চুক্তি অনুযায়ী, এই প্ল্যান্টে শুধু বাংলাদেশের জন্যই বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এখন বাংলাদেশ যদি অনুমোদন দেয়, সেক্ষেত্রে আদানি পাওয়ার গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ শ্রীলঙ্কার কাছে বিক্রি করতে পারবে। এ ক্ষেত্রে ভারতীয় নিয়মকানুনের কোনো বাধা নেই।

সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে আদানি পাওয়ারের এই প্রকল্পটিতে। প্রকল্পটি টিকিয়ে রাখতে ভারত সরকার গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ দেশের মধ্যে বিক্রি করার অনুমতি দিয়েছে। এজন্য আদানিকে একটি নতুন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপন করতে হবে। কারণ বর্তমান নেটওয়ার্কটি শুধুই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্মিত।

অন্তবর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিজনেসলাইনকে বলেন, বাংলাদেশের জন্য নিবেদিত প্রকল্পটি শ্রীলঙ্কার কাছে বিক্রি করতে হলে, আমার ধারণা, তাদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মতির প্রয়োজন হবে।

দ্য হিন্দু বিজনেস লাইন এ ব্যাপারে মন্তব্য জানতে আদানি গ্রুপের কাছে মেইল করলেও, তারা কোনো উত্তর দেয়নি।

আদানির কাছে বাংলাদেশের এখনো ৮০ কোটি ডলার বা ১০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। গত মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি তাদের এক কোটি ডলার পরিশোধ করেছে। এরপরও ঝাড়খন্ডে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে আদানির কর্মকর্তারা পিডিবিকে জানিয়েছে।

বিপিডিবি বলেছে, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের বিষয়টি নিয়ে সমাধান করা হলেও আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। এদিকে, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ আদানির জন্য ১৭ কোটি ডলারের ঋণপত্র খুলেছে ও অর্থ পরিশোধের গতি বাড়িয়েছে। তবে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হ্রাস ও ঢাকার বকেয়া পরিশোধের বিষয়ে বিশদ কোনো তথ্য দেয়নি।

সূত্র: দ্য হিন্দু বিজনেস লাইন

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশের কাছে বিক্রি করার কথা ভাবছে আদানি গ্রুপ

Update Time : ০২:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪