ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সম্মতি আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ২৬৫ Time View
বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সম্মতি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এদিন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর সাতটি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।
শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানির জন্য ভারতের রাজনৈতিক সমর্থন ও সদিচ্ছা আছে। তারা এক্ষেত্রে আগ্রহী। তবে বাংলাদেশ ভারত থেকে গ্যাসও নিতে চাইবে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে।
ভারত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান শাহরিয়ার আলম।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সম্মতি আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২