ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করুক দেখতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করুক দেখতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি যেকোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনাও দেখতে চায় দেশটি।

শুক্রবার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ম্যাথিউ মিলার বলেন, আগেও এ বিষয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই। যেকোনো ধরনের হামলার জন্য দায়ী ব্যক্তিদের বাংলাদেশের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা দেখতে চাই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশ্বের অন্য যেকোনো স্থানের ক্ষেত্রেই এই অবস্থান যুক্তরাষ্ট্রের।

ভয়েজ অব আমেরিকার একই প্রতিবেদনে বলা হয়, উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা আবারও বাংলাদেশ সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়ার এবং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রণধীর জয়সওয়াল আরও বলেন, তারা লক্ষ্য করেছেন যে, সম্প্রতি চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা আরও উত্তেজনা তৈরির দিকে ঠেলে দিচ্ছে।

Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করুক দেখতে চায় যুক্তরাষ্ট্র

Update Time : ০৬:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪