ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই : জামায়াত আমির

বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই বলে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে জানিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভুক্ত।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এ সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় এবং ইতোমধ্যে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেছে।
তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি।
আমরা বিশ্বাস করি এই ব্যবস্থা জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করবে এবং ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথ রুদ্ধ করবে। এছাড়া লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিও আমরা তুলে ধরেছি, কারণ তাদের মতামতও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এ আহ্বানে সাড়া দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
জামায়াত আমির বলেন, আমরা মনে করি, একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য।
আমাদের দায়িত্ব হলো– প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। তাদের বিরোধী হওয়ায় আমাদের ওপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে আসে।
Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই : জামায়াত আমির

Update Time : ০৫:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫