ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘শক্তিশালী থেকে আরও শক্তিশালী’ হচ্ছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘শক্তিশালী থেকে আরও শক্তিশালী’ হচ্ছে বলে মনে করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এই মনোভাব ব্যক্ত করেন তিনি।
শ‌নিবার (২০ জানুয়া‌রি) উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি বার্তা দেন জয়শঙ্কর।
এক্স পোস্টে জয়শঙ্কর লেখেন, আজ কাম্পালায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। শিগগিরই তাকে (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে) দিল্লিতে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নতুন সরকারে হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রথম বিদেশ সফর উগান্ডা দিয়ে শুরু করেছেন। বর্তমানে তিনি কাম্পালায় অবস্থান করছেন।
আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি নিজে এ তথ্য জানিয়েছেন।
Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘শক্তিশালী থেকে আরও শক্তিশালী’ হচ্ছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৬:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪