ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫১ Time View

বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া, যেখানে দেশের ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটানোর প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ এই প্রস্তাব দেন।

প্রেসিডেন্ট বেগাজ বলেন, ‘আমাদের দেশে শ্রমশক্তির চাহিদা রয়েছে। ইতিমধ্যে কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন করেছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষত পর্যটন খাতেও সম্প্রসারিত হতে পারে। দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে আমরা বাংলাদেশের পর্যটকদের স্বাগত জানাই।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানান এবং বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আলবেনিয়া সরকারের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয়।

প্রেসিডেন্ট বেগাজ জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া উচ্চপর্যায়ের সরকারি সফর এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানা ও কৃষি খাতের কর্মীসহ বহুমুখী শ্রমশক্তি সরবরাহে সক্ষম। তিনি উল্লেখ করেন, এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর গুরুত্বপূর্ণ।

এছাড়া প্রেসিডেন্ট বেগাজ আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সম্প্রসারণের প্রস্তুতি সম্পর্কে জানান।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

Update Time : ০৫:৫২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫