ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

বাংলাদেশ দলকে ড. ইউনূসের অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই টেস্টে বাংলাদেশ দল পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেছে। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এবং টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়।

বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং, এবং ফিল্ডিংয়ে ছিল অসাধারণ। লিটন দাস উইকেটের পেছনে বাবর আজমের ক্যাচ ফেললেও, এই ম্যাচে সফরকারীরা কিছু দুর্দান্ত ক্যাচ ধরে ফিল্ডিংয়ে নিজেদের আধিপত্য প্রমাণ করেছেন।

ম্যাচের মূল ভিত্তি ছিল অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং, সাদমান ইসলামের সেঞ্চুরির কাছাকাছি ইনিংস, এবং মুমিনুল হক ও লিটন দাসের পর মেহেদী হাসান মিরাজের গুরুত্বপূর্ণ ফিফটি। দ্বিতীয় ইনিংসে মিরাজ এবং সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একপ্রকার ভেঙে পড়ে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়। ফলে, বাংলাদেশের সামনে ৩০ রানের সহজ লক্ষ্য দাঁড়ায়, যা তুলতে কোনো বেগ পেতে হয়নি সফরকারী টাইগারদের।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ জয় পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই অর্জন দেশের ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ দলকে ড. ইউনূসের অভিনন্দন

Update Time : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪