ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পাঁচ হাজার টিকা দেবে হাঙ্গেরিকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ৪২৮ Time View

বাংলাদেশ হাঙ্গেরিকে করোনার ৫ হাজার ডোজ টিকা পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে ৫ হাজার ডোজ টিকা চেয়েছে, আমরা হাঙ্গেরিকে ৫ হাজার ডোজ পাঠাব। প্রথম বিশ্বের দেশ হাঙ্গেরি। সেই হাঙ্গেরির মতো দেশ এখনো করোনা ভ্যাকসিন পায়নি। আমরা হাঙ্গেরিকে ভ্যাকসিন পাঠিয়ে দেবো। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে। সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

তিনি জানান, হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনাভাইরাসের পাঁচ হাজার টিকা চেয়েছে। বাংলাদেশের স্টক থেকে তাদেরকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বলিভিয়াও কিছু টিকা চেয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে উৎপাদক প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশের। সেই তিন কোটি ডোজের মধ্যে প্রথম চালানে গত ২৫ জানুয়ারি ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। এর আগে ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো আরও ২০ লাখ ডোজ টিকা আসে দেশে।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। তবে কার্যক্রম উদ্বোধন হলেও সারাদেশে গণহারে টিকাদান শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।

Tag :

বাংলাদেশ পাঁচ হাজার টিকা দেবে হাঙ্গেরিকে

Update Time : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১