ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ২৫০ Time View

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা।

মঙ্গলবার সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, আবর্জনার ট্রলি থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

তিনি আরও বলেন, কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে গোপন তথ্য ছিলো। তাই আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলো কাস্টমস কর্তৃপক্ষ।

ফ্লাইট আসার পর একে একে যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণের সন্ধান না পাওয়ায় সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

Update Time : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২