ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চৌধুরী আকমাল ইবনে ইউসুফ

ফরিদপুর শহরের কমলাপুরস্থ মযেজমঞ্জিল নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন ফরিদপুরের আপামর মানুষের প্রিয় ব্যক্তিত্ব, বর্ষিয়ান রাজনীতিবিদ ,ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য,বিএনপির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আবাহনী ক্রীড়া চক্রের  সাবেক সভাপতি চৌধুরী আকমাল ইবনে ইউসুফ । রবিবার বাদ আসর নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে  শহরের কমলাপুরস্থ ময়েজউদ্দিন হাই স্কুল মাঠে চৌধুরী আকমল ইবনে ইউসুফ’এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা পূর্বে তাকে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ,ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, এ্যডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা, চৌধুরী সাউথ ইবনে ইউসুফ, চৌধুরী নায়াব  ইউসুফ, চৌধুরী ফারিয়ান ইউসুফ, এ এফ এম কাইয়ুম,গাজিরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:ইয়াকুব আলী সহ অন্যান্যরা।

চৌধুরী আকমল ইবনে ইউসুফ এর এপিএস মিজানুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বনানীস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে ফরিদপুরে ফরিদপুরে গভীর শোকের ছায়া নেমে আসে।বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন ও ব্যক্তি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চৌধুরী আকমাল ইবনে ইউসুফ

Update Time : ০১:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১