ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

বায়ুদূষণে আজও শীর্ষে রয়েছে ঢাকা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ২৪৮ Time View

বায়ুদূষণে আজও শীর্ষে রয়েছে ঢাকা, এমনটাই বলছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালের দিকে রাজধানী ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসার বাইরে গিয়ে ব্যায়াম করা যাবে না। দূষণ থেকে রক্ষা পেতে ঘরের জানালা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বের প্রধান শহরের বায়ু মানের র‌্যাঙ্কিংয়ে এদিন ভোর থেকেই ঢাকার আকাশ পরিস্কার থাকলেও, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ১৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এদিকে, দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ১৯০। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৮৬। আবার ১৮২ স্কোর নিয়ে চর্তুথ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চম অবস্থানে রয়েছে চীনের সাংহাই, যার স্কোর ১৭৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে দিন দিন বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে বায়ুদূষণ। আর সে কারণে ঢাকার বাতাস নিয়েও নেই স্বস্তির খবর। নানা কারণে ঢাকাতেও বাড়ছে বায়ু দূষণ। বেশকিছুদিন ধরেই বায়ুদূষণে শহরটি দূষণের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

বায়ুদূষণে আজও শীর্ষে রয়েছে ঢাকা

Update Time : ০৪:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪