ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৬ Time View

বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে শিববাড়ি মোড়ে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আগামী ২৬ সেপ্টেম্বর রোড মার্চ শেষে এ সমাবেশ হবে। রোববার (২৪ সেপ্টেম্বর) খুলনা সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার স্বাক্ষরিত পত্রে অনুমোদন দেয়া হয়। তবে শর্ত না মানলে অনুমতি বাতিলের পাশাপাশি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কেসিসি।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন।

কেসিসির দেয়া শর্তগুলো হলো-

১. রাস্তা/চতুর ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কেএমপির অনুমতি গ্রহণ করতে হবে। কেএমপি অনুমতি প্রদান না করলে কেসিসির এই অনুমতি বাতিল বলে গণ্য হবে।

২. অনুমোদিত রাস্তা ও রাস্তার মাঝে অবস্থিত ডিভাইডার বা বিউটিফিকেশন কোনোরূপ বিনষ্ট/খোঁড়াখুঁড়ি করা যাবে না। এ জাতীয় কোনোরূপ ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে।

৩. জন উপদ্রব সৃষ্টি এবং জনসাধারণসহ যান চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

৪. অনুমোদিত স্থানে আইনবিরোধী, অশালীন ও অশোভন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

৫. সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৬. বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই জনসমাগমের কারণে সরকারের স্বাস্থ্য সুরক্ষাবিধি যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

৭. নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৮. কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কার্য থেকে বিরত থাকতে হবে।

৯. অনুমতিপ্রাপ্ত স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

১০. অনুমোদিত স্থানে সরকার, করপোরেশন বা জনস্বার্থের প্রয়োজনে প্রদত্ত অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এতে কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ শেষে সমাবেশের অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন

Update Time : ০৪:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩