ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

বিএনপির দুর্নীতি-অপশাসন বিদেশিদের জানাতে প্রবাসী নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ২৬৫ Time View

দেশের বর্তমান উন্নয়নের চিত্র তুলে ধরাসহ অতীতে বিএনপির দুর্নীতি-অপশাসনের মাধ্যমে বিরোধী রাজনৈতিকদের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল তা বিদেশিদের জানাতে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিটজ কার্ল্টন হোটেলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা দেখা করেন। এ সময় তাদের সঙ্গে বেশকিছুক্ষণ ধরে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

যারা বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে তাদের অপরাধ তুলে ধরতেও বলেছেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশে বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ গতি ধরে রাখতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভোটের অধিকার ফিরে পেলেও অতীতে বিএনপি তা হরণ করেছিল।

এ সময়, দেশে অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে জানিয়ে প্রবাসে থাকা ব্যবসায়ী-উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান। তিনি ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

আগামী ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

বিএনপির দুর্নীতি-অপশাসন বিদেশিদের জানাতে প্রবাসী নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Update Time : ১০:১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২