ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ Time View

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে এই ইশতেহার ঘোষণা করবেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জাতীয় সংসদ নির্বাচনে এবারের ভোটে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যা সমাধান এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনী ইশতেহার নিয়ে আসছে।

এদিকে, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, বুধবার (৪ ফেব্রুয়ারি) ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী।

Tag :
জনপ্রিয়

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে

Update Time : ০৪:৪৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬