ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২৮৯ Time View

রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।

এর আগে গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয়েছিল ইশরাক হোসেনকে। সেখান থেকে তাকে নেয়া হয় সিএমএম কোর্টে। পর তার পক্ষে জামিন আবেদন করেছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলাম।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জও করে।

আটকের পর এই নেতাকে দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

Tag :

সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর

Update Time : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২