ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে : আবহাওয়া অধিদপ্তর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৩০৭ Time View

দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা তাড়াশে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা রাজারহাটে ২১ ডিগ্রি। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যস্থানে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৩ মিনিটে এবং রবিবার সূর্যোদয় ভোর ৫ টা ৪৮ মিনিটে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে : আবহাওয়া অধিদপ্তর

Update Time : ১২:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২