ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বিধ্বস্ত গাজায় ভয়ানক মানবিক বিপর্যয় নেমে এসেছে

গাজা উপত্যকায় রাতভর ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইল সেনাবাহিনী। একই সঙ্গে উপত্যকা অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এর অংশ হিসেবে গাজায় খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।

এতে বিধ্বস্ত গাজায় ভয়ানক মানবিক বিপর্যয় নেমে এসেছে। গাজা থেকে আলজাজিরার রিপোর্টার তারেক আবু আজউম জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে সারারাত ধরে দক্ষিণের শহর খান ইউনিসকে লক্ষ্য করে অসংখ্য বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেন, চারটি অ্যাম্বুলেন্স ইসরাইলি গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা উপত্যকায় ধারাবাহিকভাবে ইসরাইলি হামলা চলতে থাকলে মানবিক বিপর্যয় হতে পারে।

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে শনিবার থেকে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইলের বিমানবাহিনী। এরই মধ্যে সোমবার উপত্যকাটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছে।

গাজায় স্থল অভিযানের জন্য সেনা সমাবেশও ঘটানো হয়েছে। তিন লাখ রিজার্ভ সেনাকে বাহিনীতে যুক্ত করেছে ইসরাইল।

সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট বলেছেন, আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার ও গ্যাসসহ সবকিছুই সেখানে বন্ধ থাকবে।

যদিও শনিবার থেকেই গাজায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে হামাসের হামলায় নিহত ইসরাইলিদের সংখ্যা দাঁড়িয়েছে ৯০০ জনে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরাইলি। এর আগে ইসরাইলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় তাদের ‘গুঁড়িয়ে দিতে’ শুরু করেছে ইসরাইল। গোটা উপত্যকাজুড়ে চলছে বোমা হামলা। এখন পর্যন্ত ৫৬০ ফিলিস্তিনি মারা গেছেন এবং আহত হয়েছেন ৩ হাজারের বেশি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

বিধ্বস্ত গাজায় ভয়ানক মানবিক বিপর্যয় নেমে এসেছে

Update Time : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩