ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার দায়িত্ব, আমাকে আমার সঙ্গীদের নিয়ে আসতে হবে, তাই আমি এসেছি।’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ Time View

প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান।

এর আগে জামায়াতে ইসলামী দলের কাউকে কখনো ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামনে সেই প্রসঙ্গ তোলেন এক সাংবাদিক। তিনি জানতে চান এবার কেন সেই রীতি ভেঙে পুস্পস্তবক অর্পণ করলেন।

জবাবে জামায়াত আমির বলেন, ‘এবার আমার এখানে আসা রাষ্ট্রীয় আচার হিসেবে। সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার দায়িত্ব, আমাকে আমার সঙ্গীদের নিয়ে আসতে হবে, তাই আমি এসেছি।’

তিনি বলেন, ‘আমরা ৪৭ এর শহীদের স্মরণ করি, ৫২ এর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের শহীদের স্মরণ করি। এরপর ফ্যাসিবাদীদের হাতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি। সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ন্যায়ের অধিকারে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। শেষ পর্যন্ত শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করি।’

শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘তাদের সেই প্রত্যাশা পূরণে, ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত জাতি গড়তে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার দায়িত্ব, আমাকে আমার সঙ্গীদের নিয়ে আসতে হবে, তাই আমি এসেছি।’

Update Time : ০১:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬