ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

বিশ্বকাপে প্রথম দেখাতেই ভারতকে হারাতে নিগার সুলতানাদের করতে হবে ২৩০ রান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২৯১ Time View

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও চলে গিয়েছিল জয়ের একেবারে দ্বারপ্রান্তে। টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ওয়ানডে বিশ্বকাপে প্রথম দেখাতেই ভারতকে হারাতে নিগার সুলতানাদের করতে হবে ২৩০ রান।

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত।  শুরুটা দুর্দান্ত ছিল ভারতের। উদ্বোধনী জুটিতে ১৫ ওভারের আগেই ৭৪ রান তুলে ফেলে তারা। এরপর স্মৃতি মান্দানাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদা আক্তার। মান্দানার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩০ রান।

১৬তম ওভারে ভারতের ইনিংসে জোড়া আঘাত হানেন রিতু মনি।  ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফেরান শেফালি ভার্মা ও অধিনায়ক মিতালি রাজকে। ৪২ বলে ৪২ রান করা শেফালি ফেরেন স্ট্যাম্পিং হয়ে। ক্রিজের এসেই প্রথম বলে কাভারে ক্যাচ তুলে দেন মিতালি।

এরপর যতিকা ভাটিয়ার ৫০, পূজা বস্ত্রাকরের অপরাজিত ৩০, স্নেহ রানার ২৭ ও রিচা ঘোষের ২৬ রানে ভর করে ৫০ ওভার শেষে ২২৯ রানে স্কোর পায় ভারত। বাংলাদেশের পক্ষে রিতু মনি ৩৭ রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন। নাহিদা খাতুনের শিকার দুই উইকেট।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

বিশ্বকাপে প্রথম দেখাতেই ভারতকে হারাতে নিগার সুলতানাদের করতে হবে ২৩০ রান

Update Time : ০৫:৩৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২