ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে। শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে ১০০। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬৫ হাজার ৯৬৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ১০৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে প্রায় দুই হাজার। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ৩৫১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২৬৫ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় জাপানে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জন মারা গেছেন। আর তৃতীয় সর্বোচ্চ ১৫৪ জনের মৃত্যু হয়েছে জার্মানিতে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে

Update Time : ০৬:০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩