ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট

বিশ্বজুড়ে করোনায় কমেছে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা

বিশ্বজুড়ে করোনায় কমেছে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জন।

সোমবার (৩ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে তাইওয়ানে। আক্রান্তের দিক থেকে তালিকার ১৯ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন ও মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৬৩ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে তাইওয়ানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩৭ হাজার ৪৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২৬০ জন, মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১১২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৩৮৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে করোনায় কমেছে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা

Update Time : ০৪:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২