ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে: ঢাবি উপাচার্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৭ Time View

বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না’, বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, ‘স্মরণকালের সর্বাধিকসংখ্যক শিক্ষার্থী ভোট উৎসব পালন করেছে।

দু-তিনটি ছোট অভিযোগ ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি।’

সংবাদ সম্মেলনের আগে ভিসির কাছে নির্বাচনের নানা অনিয়ম এবং ক্যাম্পাসের বাইরে একটি রাজনৈতিক দলের বহিরাগত কর্মীদের উপস্থিতি নিয়ে অভিযোগ জানায় ছাত্রদল।

এই অভিযোগের বিষয়ে ঢাবি উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসের আটটি প্রবেশমুখে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন কিনা সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলব।’

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে: ঢাবি উপাচার্য

Update Time : ০২:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫