বিশ্বব্যাপী করোনায় সংক্রমণ ও মৃত্যু আবারো বেড়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরো ৭ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৪৩ হাজার ৬২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৩৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জনের।
আন্তর্জাতিক ডেস্ক 





















