ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৪ Time View

ঘনবসতি এবং যানবাহন ও শিল্পকারখানার কালো ধোঁয়ার কারণে বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রতিদিনই প্রথমদিকে জায়গা করে নিচ্ছে রাজধানী ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি আজও।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। সবশেষ আপডেট অনুযায়ী, এখানকার দূষণ স্কোর রেকর্ড হয়েছে ২৪৩। অর্থাৎ, খুবই অস্বাস্থ্যকর আজ দেশের রাজধানীর বাতাস।

এর আগে, গতকাল রোববারও (২ ফেব্রুয়ারি) বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে ছিল ঢাকার নাম। এদিন সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকার বায়ুমান ছিল ৩৯৫; যা খুবই ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্যের জন্য।

দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই অবস্থান করছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ শহরটির বাতাসও অস্বাস্থ্যকর। তালিকার শীর্ষ পাঁচে আছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের শহর লাহোর। ১৮২ স্কোর নিয়ে বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শহরটি।

এছাড়া, ১৭৭ ও ১৭৪ আইকিউএয়ার স্কোর নিয়ে তালিকার যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে ভারতের দিল্লি ও কলকাতা।

মূলত, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

Update Time : ০৪:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫