বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমতে শুরু করলেও নতুন করে বাড়তে শুরু প্রকোপ। গত বেশ কিছুদিন যাবত এ ভাইরাসে পুরো বিশ্বে প্রতিদিন ১০ হাজারের নীচে মৃত্যু সংখ্যা থাকলেও তা বেড়ে ১২ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ২৫১ জন।
অন্যদিকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন।
মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬০ জন।
রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৪।
আন্তজার্তিক ডেস্ক 






















