ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের

বুধবার সকাল থেকে মোটরসাইকেল আরোহীদের ঢল নামে শিমুলিয়া ঘাটে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে মোটরসাইকেল নিয়ে দুটি মাঝারি আকারের ফেরি তিন ঘণ্টা পর পর শিমুলিয়া ঘাট থেকে চলাচল করছে।
এদিকে, বুধবার সকাল থেকে মোটরসাইকেল আরোহীদের ঢল নামে শিমুলিয়া ঘাটে। সকাল থেকে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তিনটি ফেরি পারাপার হয়েছে। এখনও ঘাটে অপেক্ষমাণ আছে পাঁচ শতাধিক মোটরসাইকেল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এই নৌপথে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, আপাতত মিডিয়াম ফেরি কলমী লতা ও কে-টাইপ ফেরি কুমিল্লা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। চাপ বাড়লে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি আরও জানান, শিমুলিয়ায় চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতরে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ। গত ১৩ এপ্রিল প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্য দিয়ে ফেরি সার্ভিস চালানোর অনাপত্তি প্রদান করে সেতু কর্তৃপক্ষ।
Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বুধবার সকাল থেকে মোটরসাইকেল আরোহীদের ঢল নামে শিমুলিয়া ঘাটে

Update Time : ০৭:১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩